Online Academy Setup Course
About Course
৪ ঘন্টা সময় দিন
Online Academy Setup Masterclass হলো একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিক্যাল কোর্স, যেখানে শূন্য থেকে একটি প্রফেশনাল অনলাইন একাডেমি সেটআপ, পরিচালনা ও গ্রো করার সম্পূর্ণ গাইডলাইন থাকবে।
এই কোর্সে গাইড করা হবে অনলাইন ক্লাস সেটআপ, একাডেমি স্ট্রাকচার, শিক্ষক ও টিম ম্যানেজমেন্ট, শিক্ষার্থী ও অভিভাবক ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও অপারেশন, মার্কেটিং ও ব্র্যান্ডিং, একাডেমিক ডিজাইন, ইসলামিক কনটেন্ট ডিজাইন, ওয়েবসাইট তৈরি এবং অটোমেটিক পেমেন্ট সিস্টেম।
যারা অনলাইনে কুরআন, ইসলামিক শিক্ষা বা স্কিল-বেইজড একাডেমি শুরু করতে চান, তাদের জন্য এটি একটি বাস্তব অভিজ্ঞতাভিত্তিক, সিস্টেমেটিক এবং গ্রোথ-ফোকাসড মাস্টারক্লাস হবে ইনশাআল্লাহ।
কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—মেন্টরশীপ।
Online Academy Setup Masterclass-এ আপনি শুধু রেকর্ডেড লেসন বা থিওরিটিক্যাল গাইডলাইনই পাবেন না; বরং আপনার একাডেমি সেটআপের বাস্তব প্রয়োজনে পাবেন পেইড মেন্টরশীপ সার্ভিস।
এই মেন্টরশীপের মাধ্যমে আপনার অনলাইন একাডেমির মিডিয়া ইন্সট্রুমেন্ট সেটআপ, ক্লাস রেকর্ডিং ও লাইভ ক্লাসের টেকনিক্যাল সাপোর্ট, ক্যামেরা-মাইক্রোফোন-লাইটিং গাইডলাইন, সফটওয়্যার সেটআপ, ওয়েবসাইট ও পেমেন্ট সিস্টেম সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ একাডেমি পরিচালনার গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে।
অর্থাৎ, আপনি একা নন! আপনার অনলাইন একাডেমি বাস্তবে দাঁড় করানোর পথে প্রয়োজনীয় মেন্টরশীপ ও সাপোর্ট এই কোর্সের বড় শক্তি।
ইনাম বিন সিদ্দিক
মেন্টর, Online Academy Setup Masterclass
সিইও, কাতিব মিডিয়া
Course Content
স্বাগত ভিডিও | ইনাম বিন সিদ্দিক
-
কোর্স ওভারভিউ ওয়েলকাম ভিডিও
13:13